সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জনের শরীরে হাম বা এর লক্ষণ শনাক্ত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিনজন প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনের। একই সময়ে মোট ২১ হাজার ৯৯ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।