জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, বাংলাদেশের মানুষের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হলে শেখ হাসিনাকে ভারতে রেখে কাজ করা ভারতের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

সাম্প্রতিক সময়ে মুক্তকণ্ঠের ধারাবাহিক আয়োজন ‘আলাপন’-এ এসে এই মন্তব্য করেন তিনি। সারজিস আলম আরও বলেন, "শেখ হাসিনাকে ভারতে রেখে বাংলাদেশের সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক আস্থা অর্জন করা অসম্ভব। ফলে ভারত হয়তো তাকে অন্য কোনো তৃতীয় দেশ বা দ্বীপে পাঠিয়ে দেওয়ার পথ খুঁজছে।"

অতীত অপরাধের দায় এড়িয়ে চলার বিষয়টি নিয়েও কথা বলেন সারজিস আলম। তিনি যোগ করেন, "অতীত অপরাধের দায় না নিয়ে কোনো রাজনৈতিক নেতার পলায়নপ্রবণতা কখনোই তার রাজনৈতিক সম্মান ফিরিয়ে আনতে পারে না।"