রাজধানীর তেজগাঁওয়ের বিজিপ্রেস মাঠে দুই দিনব্যাপী ইয়ামাহা মেগা এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল চলছে। পুরোনো মোটরসাইকেল জমা দিয়ে নতুন ইয়ামাহা বাইক কেনার বিশেষ সুযোগ নিয়ে আয়োজিত এই উৎসবে গতকাল প্রথম দিনেই বিপুল সংখ্যক বাইকার ও মোটরসাইকেলপ্রেমীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেগা এক্সচেঞ্জ ফেস্টিভ্যালে পুরোনো মোটরসাইকেল এক্সচেঞ্জ করে নতুন ইয়ামাহা বাইক ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকরা সর্বোচ্চ ৩২ হাজার টাকা পর্যন্ত বিশেষ ক্যাশব্যাক পাচ্ছেন। এ সুযোগে অনেক গ্রাহক তাঁদের পুরোনো বাইক জমা দিয়ে ইয়ামাহা ব্র্যান্ডের পছন্দের মডেল বেছে নিচ্ছেন। আজ এই মেলার শেষ দিন।