কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।
আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। একনজরে দেখে নিন আজকের দিনের গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
ঘটনাবলি
১৭২৬ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল করপোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।
১৭৮৯ - যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা।
১৭৮৯ - মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়।
১৮০৫ - ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন।
১৮৪১ - ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।
১৮৭৫ - ব্রিটিশ ভারতের কলকাতায় আলিপুর চিড়িয়াখানা খোলা হয়।
১৯১৯ - বঙ্গোপসাগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিংহ জেলা সম্পূণর্রূপে বিধ্বস্ত হয়।
১৯৩২ - বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহ্বান রেখে আত্মহত্যা করেন।
১৯৩৯ - জার্মানির বিমানবাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে।
১৯৬০ - আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) গঠিত হয়।
১৯৬৮ - সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার।
১৯৭৪ - আফ্রিকার দেশ গিনি-বিসাউ পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৮৮ - বাংলাদেশের বিশিষ্ট আলেম, সমাজ সংস্কারক ও জমিদারদের শোষণবিরোধী বিপ্লবী নেতা শামসুল হুদা পাঁচবাগী পরলোকগমন করেন।
১৯৯০ - সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় প্রদান করে।
২০০৭ - ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।
জন্ম
১৮৬১ - ভিকাজী রুস্তম কামা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। (মৃ. ১৩/০৮/১৯৩৬)
১৮৮৪ - ইসমত ইনোনু, তুর্কি জেনারেল ও রাজনীতিবিদ। (মৃ. ১৯৭৩)
১৮৯৬ - এফ. স্কট ফিট্জেরাল্ড, মার্কিন কথাসাহিত্যিক। (মৃ. ১৯৪০)
১৮৯৮ - হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী। (মৃ. ১৯৬৮)
১৯০২ - রুহুল্লাহ খোমেনি, পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খোমেনি হিসেবে পরিচিত, ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও ধর্মীয় নেতা। (মৃ. ১৯৮৯)
১৯০৭ - সুধীররঞ্জন খাস্তগীর, বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর। (মৃ. ০৬/০৬/১৯৭৪)
১৯৪০ - আরতি সাহা, ভারতীয় সাঁতারু। (মৃ. ২৩/০৮/১৯৯৪)
১৯৫০ - মহিন্দর অমরনাথ, ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক।
১৯৫৮ - মহুয়া রায়চৌধুরী, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী। (মৃ. ২২/০৭/১৯৮৬)
১৯৫৯ - মিশুক মুনীর, বাংলাদেশ, টেলিভিশন সাংবাদিকতার রূপকার, বিশিষ্ট চিত্রগ্রাহক।
মৃত্যু
১৮৫৯ - সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব।
১৮৬০ - ফরায়েজি আন্দোলনের নেতা দুদু মিয়া (মোহসীন উদ্দীন)।
১৯২৪ - উইলিয়াম পিয়ারসন, ব্রিটিশ ধর্মযাজক, শিক্ষাবিদ এবং রবীন্দ্রসাহিত্যের ইংরাজি অনুবাদক। (জ.১৮৮১)
১৯২৫ - গোকুলচন্দ্র নাগ, প্রখ্যাত ‘কল্লোল’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক। (জ.২৮/০৬/১৮৯৪)
১৯৩২ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতিদানকারী বাঙালি নারী।(জ.০৫/০৫/১৯১১)
২০০৪ - রাজা রামান্না, ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী।(জ.২৮/০১/১৯২৫)
২০১০ - ক্ষেত্র গুপ্ত, বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক।(জ.১৭/০১/১৯৩০)
২০২০ - শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।(জ.২০/০৯/১৯৫২)