সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি:
১৮১৬ সালে পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৮৬৩ সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন। ১৯৪২ সালে সোভিয়েত ইউনিয়ন স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর ওপর পাল্টা আক্রমণ শুরু করে। ১৯৪৪ সালে জাপানি বিমানবাহিনীর দ্বিতীয় তথা শেষবারের মতো কলকাতায় বিমান হানা দেওয়া হয়। ১৯৭৭ সালে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত অধিকৃত বায়তুল মোকাদ্দাস সফর করেন। ১৯৮২ সালে দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু হয়। ১৯৯০ সালে ওয়ারশ ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান। ১৯৯৯ সালে চীন প্রথমবারের মতো শেন ঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে। এছাড়া ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।

জন্ম:
১৭১১ সালে জন্মগ্রহণ করেন রুশ পদার্থবিদ, রসায়নবিদ ও জ্যোতির্বিদ মিখাইল লোমোনোসভ (মৃ. ১৭৬৫)। ১৮০৫ সালে জন্ম নেন সুয়েজ খালের নকশাকার ফরাসি প্রযুক্তিবিদ ভিকঁৎ ফ্যের্দিনা মারি দ্য ল্যেসেপস। ১৮২৮ সালে জন্ম নেন লক্ষ্মী বাঈ, যিনি ছিলেন ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ (মৃ. ১৭/০৬/১৮৫৮)। ১৮৩১ সালে জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতিতম রাষ্ট্রপতি জেমস গারফিল্ড (মৃ. ১৮৮১)। ১৮৩৮ সালে জন্ম নেন ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন (মৃ.০৮/০১/১৮৮৪)। ১৮৪৩ সালে জন্ম নেন জার্মান বংশোদ্ভূত সুইস দার্শনিক ও অধ্যাপক রিচার্ড আভেনারিউস। ১৮৫২ সালে জন্ম নেন ভারতের বিশিষ্ট আইনজীবী ও রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাংকের প্রতিষ্ঠাতা আম্মেম্বল সুব্বা রাও পাই (মৃ. ২৫/০৭/১৯০৯)।

১৮৭৭ সালে জন্ম নেন বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় (মৃ. ০৫/০২/১৯৫৫) এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা নিরালম্ব স্বামী (মৃ. ১৯৩০)। ১৮৮৭ সালে জন্ম নেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক জেমস ব্যাচেলার সামনার। ১৯১২ সালে জন্ম নেন নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক জর্জ এমিল পালাডে। ১৯১৩ সালে জন্ম নেন বাঙালি অভিনেতা এবং গায়ক অসিতবরণ মুখোপাধ্যায় (মৃ. ২৭/১১/১৯৮৪)। ১৯১৪ সালে জন্ম নেন ভারতের সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সংগঠক একনাথ রানাডে (জ. ২২/০৮/১৯৮২)।

১৯১৫ সালে জন্ম নেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র। ১৯১৭ সালে জন্ম নেন ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের প্রথম মহিলা ও তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (মৃ. ৩১/১০/১৯৮৪)। ১৯১৮ সালে জন্ম নেন ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (মৃ. ০৮/০৫/১৯৯৩)। ১৯২৫ সালে জন্ম নেন প্রখ্যাত বাঙালি গীতিকার সুরকার সলিল চৌধুরী (মৃ. ০৫/০৯/১৯৯৫)। ১৯৩৬ সালে জন্ম নেন নোবেল পুরস্কার বিজয়ী তাইওয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক ইউয়ানৎসে লি।

১৯৫০ সালে জন্ম নেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রেহানা সুলতান। ১৯৫১ সালে জন্ম নেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী জিনাত আমান। ১৯৫৩ সালে জন্ম নেন বাংলাদেশি সংগীতশিল্পী সুবীর নন্দী (মৃ. ০৭/০৫/২০১৯)। ১৯৫৪ সালে জন্ম নেন মিসরের ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও মিসরের ৬ষ্ঠ প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। ১৯৫৫ সালে জন্ম নেন ডা. পূর্ণেন্দুবিকাশ সরকার, যিনি ২০২৩ খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কারে সম্মানিত চিকিৎসক। ১৯৬১ সালে জন্ম নেন আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক মেগ রায়ান। ১৯৬২ সালে জন্ম নেন মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক জোডি ফস্টার। ১৯৭৫ সালে জন্ম নেন ভারতীয় অভিনেত্রী ও ১৯৯৪-এর মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ১৯৮৫ সালে জন্ম নেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ক্রিস্টোফার ঈগলস। ১৯৮৭ সালে জন্ম নেন স্প্যানিশ টেনিস খেলোয়াড় সিলভিয়া সোলার এস্পিনসা।

মৃত্যু:
১৬৬৫ সালে মৃত্যুবরণ করেন ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী নিকোলাস পউসিন। ১৮২৮ সালে মৃত্যুবরণ করেন অস্ট্রিয়ার খ্যাতনামা সংগীতজ্ঞ ফ্রান্তেয সোবের্ট। ১৮৩১ সালে মৃত্যুবরণ করেন ব্রিটিশবিরোধী বিপ্লবী তিতুমীর, যার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। ১৮৫০ সালে মৃত্যুবরণ করেন আমেরিকান কর্নেল, আইনজীবী ও রাজনীতিক রিচার্ড মেন্টর জনসন। ১৯৪২ সালে মৃত্যুবরণ করেন পোলিশ চিত্রশিল্পী ও সমালোচক ব্রুনো সচুলয। ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমান। ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা এম এ জলিল। ২০০৪ সালে মৃত্যুবরণ করেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ফার্মাকোলজিস্ট ও অধ্যাপক জন রবার্ট ভেন। ২০০৭ সালে মৃত্যুবরণ করেন সাংবাদিক, সংগীতশিল্পী, প্রথাবিরোধী মানুষ এবং দলছুট ব্র্যান্ডের গায়ক সঞ্জীব চৌধুরী। ২০১১ সালে মৃত্যুবরণ করেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার ব্যাসিল ডি’অলিভেইরা। ২০১৩ সালে মৃত্যুবরণ করেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী ও অধ্যাপক ফ্রেডরিক স্যাঙ্গার।