নিউইয়র্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে অবস্থিত নিউইয়র্ক প্যালেস হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই নৈশভোজে জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে এদিন সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার–রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন। উক্ত প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান অংশ নেন।