জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই সরকার মঙ্গলবার বাস ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে। এছাড়া লঞ্চমালিকরা কিলোমিটারে ১৭ থেকে ২০ শতাংশ বাড়তি ভাড়া আদায়ের ঘোষণা দিয়েছেন। একই সাথে ট্রাকচালকরাও অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। পাঁচ মাস পর আবার ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

যাত্রীবাহী যানবাহনের বাড়তি ভাড়া সরাসরি জনগণের পকেটেই লাগছে। অন্যদিকে, পণ্য পরিবহনে বাড়তি ব্যয়ের চাপ প্রথমে বহন করছেন ব্যবসায়ী ও আড়তদাররা। তবে শেষ পর্যন্ত এই চাপ পড়েছে নিত্যপণ্যের বাজারে। ফলে মানুষকে বাড়তি দাম দিয়ে পণ্য কিনতে হচ্ছে।