মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি এবং মোজাম্মেল হক মুন্নাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনক্রমে এ কমিটি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কমিটিটির অনুমোদন দেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়াও, ঘোষিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।