যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে গ্রিনল্যান্ডে বড় মার্কিন সামরিক উপস্থিতির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার এই চুক্তির বিষয়টি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির শর্তাবলী অনুযায়ী, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া কোনো প্রতিপক্ষ দেশ গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন বা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না।
চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে, যা গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকার কৌশলগত প্রতিরক্ষাবলয়ের অংশ হিসেবে গড়ে তুলবে। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে স্থায়ী প্রবেশাধিকার, ঘাঁটি স্থাপন এবং আকাশসীমা ব্যবহারের পূর্ণ অধিকার প্রদান করা হয়েছে। এমনকি ভবিষ্যতে গ্রিনল্যান্ড স্বাধীন হলেও এই অধিকারগুলো বজায় থাকবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।
এই চুক্তিকে 'স্বপ্নপূরণ' হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।