ঢাকা মহানগরে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়।

গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরুপুরে সবচেয়ে বেশি ১৫৩ জন, তেজগাঁওয়ে ১১৪ জন, ওয়ারীতে ৭৯ জন এবং মতিঝিলে ৭৭ জন রয়েছে। এছাড়া রমনায় ২৬ জন, লালবাগে ৪০ জন, গুলশানে ৩৬ জন, উত্তরায় ৩৫ জন এবং ডিএমপির গোয়েন্দা বিভাগে ৪ জন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানের সময় পুলিশ উদ্ধার করে ২ হাজার ১৯৪টি ইয়াবা বড়ি, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন, ৭ জোড়া চোরাই জুতা, ২০০ গ্রাম স্বর্ণালংকার এবং এক হাজার রং কাগজ।

এর আগে গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত সময়ে রাজধানীতে অভিযান চালিয়ে ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।