রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬১টি মামলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই অভিযান চলে।
বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৩০, ওয়ারীতে ৮৬, মতিঝিলে ৬৫, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ১৫২, গুলশানে ৪৯, উত্তরায় ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৯ জন রয়েছেন। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৯টি গুলি, ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০টি ইয়াবা বড়ি, প্রায় ১৪ গ্রাম হেরোইন, ২১০ বোতল এসকাফ, ১টি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, ১টি ওয়াকিটকি, ১টি হাতকড়া, ২টি ডিবির জ্যাকেট, ১টি অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ১৪টি মুঠোফোন, ২টি গুলির খোসা, ১টি ফয়েল পেপার ও ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।