বাজারে খোলা ও মোড়কজাত আটা ও ময়দার দাম আগের তুলনায় বেড়েছে। এর পাশাপাশি ব্রয়লার মুরগি, ডিম এবং মাছের দামও বাড়তি রয়েছে। অন্যদিকে সবজির দাম আগের মতোই স্থিতিশীল অবস্থানে রয়েছে।

খুচরা বিক্রেতাদের জানান, গত এক মাসের মধ্যে আটা ও ময়দার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ার প্রেক্ষিতে খুচরা বিক্রেতারাও তাদের দাম বাড়িয়েছেন। এ ছাড়া উৎপাদন কমে যাওয়া এবং চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মুরগি ও ডিমের দামে বৃদ্ধি হয়েছে।