শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) ‘ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল থেকেই শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এতে উপস্থিত ছিলেন বিইউর বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি প্রকৌশলী এম এ গোলাম দস্তগীর, উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক (পিআর) সোহেল আহসান নিপুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, "একটি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শুধু একাডেমিক কার্যক্রম নয়, এর সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মব্যস্ততার বাইরে আমরা যখন সবাই একসঙ্গে আনন্দ করি, তখন পারস্পরিক দূরত্ব কমে এবং সহকর্মীদের মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতি বাড়ে। আমি আশা করি, এই আয়োজন আমাদের প্রত্যেককে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ ইউনিভার্সিটির অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।"

দিনব্যাপী আয়োজনে নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি দ্বিতীয় পর্বে র‍্যাফল ড্র ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।