কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে রওশন আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রওশন আলী ওই ইউনিয়নের আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মোসলেমের ছেলে। স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, দুপুরে তিনি দহকোলার জোতপাড়া মাঠে কৃষিকাজ করছিলেন। এই সময় হঠাৎ বজ্রপাত হয়ে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ বলেন, "বজ্রপাতে একজন নিহত হওয়ার ঘটনা জানতে পেরেছেন। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"