কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি তৈরি করার পেছনে শুধুমাত্র ডিজিটাল কোড নয়, বরং প্রচুর পরিমাণে শারীরিক সম্পদেরও প্রয়োজন হয়। হাজারো সার্ভার যখন একসঙ্গে জটিল হিসাব-নিকাশ করে, তখন সেগুলো প্রচণ্ড গরম হয়ে ওঠে। তাপ সরাতে না পারলে এই দামি যন্ত্রগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এই উত্তপ্ত সার্ভারগুলোকে ঠান্ডা রাখতেই প্রয়োজন হয় বিপুল পানির।
অধিকাংশ বড় ডেটা সেন্টার সার্ভার ঠান্ডা রাখতে ‘বাষ্পীভবন শীতলীকরণ’ পদ্ধতি ব্যবহার করে। এই প্রক্রিয়ায় সার্ভার থেকে নির্গত তাপ দূর করতে বিশাল পরিমাণ পানি বাষ্পিত হয়। ফলে এআই ভিত্তিক ছবি তৈরির সাথে সরাসরি পানি ও বিদ্যুৎ খরচ জড়িত। ছবি তৈরির পানির খরচ নিয়ে ভিন্ন ভিন্ন সংখ্যা পাওয়া যায়। কিছু হিসাবে একটি ছবি তৈরিতে গড়ে প্রায় ২৩ মিলিলিটার পানি খরচের কথা বলা হয়েছে।