৫০তম বিসিএসের প্রিলিমিনিরি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে ‘এক বিসিএস, এক বছর’-এর যাত্রা। দেশের ৫৪ বছরের ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে।
গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫০তম বিসিএসে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ পাবেন ৩৯৫ জন।
বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়েছিল, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার শুরু ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
১.বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? উত্তর: মেঘনা২. বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি? উত্তর: (খ) সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতি কেন্দ্রীভূত ৩. ২, ৩, ৪ এবং ৭ সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত? উত্তর: (গ) ৩/২ ৪. 0x1234 সংখ্যার বাইনারিরূপ কোনটি? উত্তর: (ঘ) ০০০১০০১০০০১১০১০০ ৫. ⅖ ⅗ ও 6/15 ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) হবে? উত্তর: 6/15 ৬. 'Helena said I took the laptop home with me.' Its indirect form is-? উত্তর: (খ) Helena said that she had taken the laptop home with her ৭. একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ x, x/2 ও 3x/2। ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে? উত্তর: (ক) ৮. কোন সংস্থা বাংলাদেশের GDP হিসাব করে? উত্তর: (ক) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ৯. কোন জলবায়ু চুক্তির অধীনে ‘সবুজ জলবায়ু তহবিল' বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল? উত্তর: (ক) ক্যানকুন চুক্তি ১০. যদি logx 324 = 4 হয় তবে x এর মান হবে: উত্তর: (ঘ) ১১. সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয়?উত্তর: (ঘ) স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের ১২. কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (Nato) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে? উত্তর: (গ) সুইডেন এবং ফিনল্যান্ড ১৩. কোনো প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ‘ইন্দো-প্যাসিফিক’ শব্দটি জনপ্রিয় করেন? উত্তর: (খ) শিনজো অ্যাবে ১৪. কিশোর পত্রিকা ‘বালক’ প্রতিষ্ঠা কার অমর কীর্তি? উত্তর: (ক) স্বর্ণকুমারী দেবী (দ্রষ্টব্য: মূলত জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদনা করলেও অপশন অনুযায়ী সমসাময়িক এবং ঠাকুর পরিবারের সাহিত্যিক হিসেবে স্বর্ণকুমারী দেবী উত্তর হতে পারে)। ১৫. ‘পরমেশ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর: (খ) পরম+ ঈশ ১৬. বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো? উত্তর: (ঘ) গড়াই ও ধলেশ্বরী (গড়াই পদ্মার শাখা এবং ধলেশ্বরী যমুনার শাখা)। ১৭. কোনটি ই-কমার্সের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে? উত্তর: (ঘ) All of the above ১৮. কোন ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসেবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে উত্তর: (ক) হার্টল্যান্ড তত্ত্ব ১৯. আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর: (গ) নিউ হ্যাম্পশায়ার
২০. বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি মূলত কোন্ কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত? উত্তর: (ঘ) পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি ধীর গতির হওয়া ২১. ৪০ থেকে ৫০ এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে এটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? উত্তর: (ক) ৩/১১ (মৌলিক সংখ্যাগুলো হলো ৪১, ৪৩, ৪৭)। ২২. যদি a/b = b/c = 2/3 হয়, তবে a:c এর মান কত হবে? উত্তর: (গ) ৪:৯ ২৩. বিশ্ব অর্থনীতিতে ‘পেপার গোল্ড’ বলতে কী বোঝায়? উত্তর: (খ) বিশেষ উত্তোলন অধিকার ২৪. কোনো আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করা যায় না? উত্তর: (গ) সামরিক আদালত (সাধারণ বিচার ব্যবস্থায় এর আপিল হয় না, তবে কিছু সাংবিধানিক এখতিয়ার থাকে)। ২৫. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' গ্রন্থটিতে কোন্ বিষয়টি প্রাধান্য পেয়েছে? উত্তর: (গ) ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী (মূলত কবিয়াল নিতাইয়ের জীবন, যে ডোম বংশোদ্ভূত ছিল)। ২৬.
x4 - 2x + 1 কে x-3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? সঠিক উত্তর: (ঘ) 76 ২৭. প্রাচীন ‘হরিকেল জনপদটি’ কোনো কোনো বিভাগ সমন্বয়ে গঠিত? উত্তর: (খ) চট্টগ্রাম ও সিলেট ২৮. ‘It is no good falling in love at first sight'. Here the word "falling" is a/an - উত্তর: (গ) gerund ২৯. In which of these poems did Matthew Arnold express a pessimistic worldview, reflecting on a world full of conflicts and lacking in joy, evincing an implicit criticism of Victorian era's aggressive spirit? উত্তর: (খ) Dover Beach ৩০. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো______ উত্তর অক্ষাংশ। উত্তর: (ক) ৩৮°
৩১. বাংলাদেশ______ সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে। উত্তর: (খ) ১৯৮৪ ৩২. ‘ই’ এর মাত্রার উপরের অংশের নাম কী? উত্তর: (ক) চৈতন ৩৩. ভাইরাস সম্পর্কে কোনো বিবৃতিটি সঠিক? উত্তর: (গ) এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী ৩৪. কোন্ ফসলটি রপ্তানী বহুমুখীকরণে সম্ভবনাময়? উত্তর: (ঘ) পাট ৩৫. কোনটি সঠিক বানান? উত্তর: (ঘ) Gazette ৩৬. বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি?উত্তর: (খ) আমীর হামজা ৩৭. লিথিয়াম-আয়ন ব্যাটারির সম্পর্কে কোন্ বিবৃতিটি মিথ্যা? উত্তর: (গ) ‘মেমরি এফেক্ট’-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয় (লিথিয়াম আয়ন ব্যাটারিতে মেমরি এফেক্ট নেই) । ৩৮. ‘স্বর্গ’ শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি? উত্তর: (ঘ) ত্রিদিব, সুরপুর ৩৯. ৩৯. Candidates are required to get ___ the centre before 09:00 AM. উত্তর: (খ) to ৪০. কোন টিস্যু পেশীকে হাড়ের সাথে সংযুক্ত রাখে? উত্তর: (গ) টেন্ডন
৪১.‘গ্রে-হাইড্রোজেন’-এর তুলনায় ‘গ্রীন-হাইড্রোজেনের’ সুবিধা হল- উত্তর: (খ) এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয়৪২.কোনো বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? উত্তর: (গ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত৪৩.একজন টাইপ-১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোনো বক্তব্যটি সঠিক?উত্তর: (খ) বিটা কোষগুলির অটো-ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে৪৪.জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মূলতঃ তড়িৎ-চৌম্বকীয় বর্ণালীর কোনো অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে? উত্তর: (ক) অবলোহিত অঞ্চল৪৫.মূল্যবোধ ও শাসনের মধ্যে সম্পর্ক হলো- উত্তর: (খ) নৈতিক নীতি, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা৪৬.অপারেশন ‘_____’ লোহিত সাগরে হুথি হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ। উত্তর: (ঘ) প্রসপারিটি গার্ডিয়ান৪৭.বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি? উত্তর: (ঘ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি৪৮.‘মা তাঁর সন্তানদের ভালোবাসেন’- এটি কোন্ ধরনের বাক্য? উত্তর: (ঘ) অস্থিবাচক৪৯.জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস কোন্ শহরে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর: (অপশনে সঠিক উত্তর নেই)।৫০.The killing of albatross in The Rime of the Ancient Mariner was indicative of - উত্তর: (খ) the essential irrationality of man
৫১.কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন (অবঃ) আব্দুল হালিম চৌধুরী দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না? উত্তর: (গ) কালিয়াকৈর৫২.এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কী কী? উত্তর: (খ) চোমোলংমা এবং কোমোলাংমা৫৩.‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: (খ) ১৯২৬ সালে৫৪.শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি?উত্তর: (গ) নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়৫৫.‘____’ ব্রিকস কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। উত্তর: (ক) (ক) NDB৫৬.কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়?উত্তর: (গ) ডব্লিউটিও (ডঞঙ জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে সরাসরি গণ্য হয় না, এটি একটি সম্পর্কিত সংস্থা) ।৫৭.জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কী কী?উত্তর: (গ) সত্য, সুন্দর ও সদগুণ৫৮.সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় ‘সামাজিক ____’ থেকে ।উত্তর: (গ) প্রথা৫৯.Habeas Corpus writ দায়ের করা হয় সংবিধানের ______ অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে। উত্তর: (খ) ৩২ (ব্যক্তি স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হলে এই রিট করা হয়)।৬০.শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি? উত্তর: (গ) দক্ষ মানবসম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্য৬১.Which of these works contains a defence of the right of freedom of speech and expression? উত্তর: (খ) Areopagitica৬২.সমান দৈর্ঘ্যের দুইটি দড়ির একটি দিয়ে আয়তক্ষেত্রাকার বেষ্টনী তৈরি করা হয় এবং অপরটি দিয়ে বর্গক্ষেত্রাকার বেষ্টনী তৈরি করা হয়। কোনো তথ্যটি সত্য? উত্তর: (খ) বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশী৬৩.Which novel chronicles intense, destructive love fueling multigenerational cruelty & obsession? উত্তর: (গ) Wuthering Heights৬৪.কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ?উত্তর: (গ) যুগবাণী৬৫.ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি? উত্তর: (ঘ) রপ্তানী বাড়ানো৬৬.পারমাণবিক চুল্লিতে ‘মডারেটরের’ প্রাথমিক কাজ হলো: উত্তর: (গ) দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো৬৭.একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে। বাক্সটি একটি তাকের উপরে অবস্থান করছে। তাকটি জানালার নিচে অবস্থান করছে। তাহলে নিচের কোনো বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে? উত্তর: (ক) পেন্সিলটি জানালার নিচে আছে৬৮.2x^2 + 3x + 1 এর ক্ষুদ্রতম মান হবে: উত্তর: (খ)৬৯.Which of these is not characteristic of English Romantic Poetry? উত্তর: (ঘ) Inane and gaudy phraseology৭০.‘কাআ তরুবর পঞ্চ বি ডাল’[- পদটির রচয়িতা কে? উত্তর: (ক) লুইপা
৭১.জসীমউদ্দীন এর ‘কবর’ কবিতাটি কোনো পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর: (ঘ) কল্লোল৭২.কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজ যে 'Hidden Cost' বহন করে তার উৎকৃষ্ট উদাহরণ? উত্তর: (খ) মেধা পাচার৭৩.দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি? উত্তর: (ঘ) প্রস্তুতি (ঝুঁকি নিরূপণ না থাকলে প্রস্তুতিই প্রথম) ।৭৪.A= {X : X স্বাভাবিক সংখ্যা এবং X < 5 } হলে, P (A) এর উপাদান সংখ্যা হবে: উত্তর: (খ) ৩২৭৫.বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকে কোনো দেশের সূচক ০.০০ হলে, সে দেশের সু-শাসনের অবস্থা কি বলে পরিগণিত হবে?উত্তর: (গ) মাঝারি মানের৭৬.'Pixel' দ্বারা কী বুঝায়? উত্তর: (ঘ) Picture element৭৭.‘বিষণ্ন’ শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি?উত্তর: (ক) বিষাদ৭৮.কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে? উত্তর: (খ) প্রেষণা৭৯.গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে ______। উত্তর: (গ) গুণগত শিক্ষা (অথবা ক - আইনশৃঙ্খলা, তবে শিক্ষা দীর্ঘমেয়াদী ভিত্তি)।৮০.কোনটি ‘ভাত’ এর প্রতিশব্দ? উত্তর: (ঘ) তণ্ডুল
৮১.জারিনের জন্ম ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সাল কোনটি হতে পারে? উত্তর: (খ) ২০০৪ (লিপ ইয়ার)।৮২.‘______’ জেলায় রেল যোগাযোগ নেই। উত্তর: (খ) পটুয়াখালী৮৩.মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘অ্যাকাস’ (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী?উত্তর: (খ) সামরিক সহযোগিতা৮৪.একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে এর ক্ষেত্রফল হবে—উত্তর: (গ) ৮৫.‘To have a shot’ means: উত্তর: (গ) to make a try৮৬.মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ‘যাত্রা’ উপন্যাসটি লিখেছেন? উত্তর: (গ) শওকত আলী৮৭.একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে-উত্তর: (ঘ) স্বরসঙ্গতি৮৮.কোনো বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করেছেন? উত্তর: (গ) জামাল নজরুল ইসলাম৮৯.In William Shakespeare's play As You Like It, the Seven Ages of Man speech was delivered by- উত্তর: (গ) Jaques৯০.‘ফিকা কমলা রং’- এখানে ফিকা অর্থ কী? উত্তর: (ক) অনুজ্জ্বল৯১.|3x-1| < 2 এর সমাধান সেট হবে:উত্তর: (গ) (-1/3, 1)৯২.এখন জানুয়ারি মাস হলে এখন থেকে ১০০ মাস পর কোনো মাস হবে? উত্তর: (ক) মে৯৩.টেকসই উন্নয়নের জন্য সু-শাসন অপরিহার্য কারণ এটি-উত্তর: (খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে৯৪.যদি একটি গাড়ির গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়িটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে? উত্তর: (ঘ) ৪৯৫.কোনটি মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারে? উত্তর: (ঘ) ঘূর্ণনের কারণে ডাই-ইলেকট্রিক হিটিং (পানির অণুগুলোর কম্পন বা ঘূর্ণনের ফলে তাপ উৎপন্ন হয়)।৯৬.সংবাদপত্রের স্বাধীনতা কোন্ ধরণের অধিকার? উত্তর: (খ) সামাজিক (পৌরনীতি অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতাকে সাধারণত সামাজিক বা নাগরিক অধিকার হিসেবে গণ্য করা হয়, যদিও এটি রাজনৈতিক অধিকারের অংশও বটে)।৯৭.কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? উত্তর: (গ) এটি নৈতিক মানদণ্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত৯৮.মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে ১০ বছরে দ্বিগুণ হবে: উত্তর: (গ) 7.17%৯৯.বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি?উত্তর: (খ) শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা (একে 'বাংলাদেশ প্যারাডক্স' বলা হয়) ।১০০.কোনটি বাউল গানের বৈশিষ্ট্য? উত্তর: (গ) আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান
১০১.The book that she recommended turned out to be very helpful. Here the underlined clause is a-উত্তর: (ক) relative clause১০২.বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস কোনটি? উত্তর: (খ) তৈরি পোশাক রপ্তানী১০৩.‘ময়দান, মুনাফা, বই’ শব্দ তিনটি কোনো ভাষা থেকে আগত? উত্তর: নেই (ময়দান ও বই ফারসি থেকে এবং মুনাফা আরবি থেকে এসেছে)১০৪.প্রত্যায়ন বায়ু উত্তর গোলার্ধে _____ দিক থেকে _____ দিকে প্রবাহিত হয়?উত্তর: (খ) দক্ষিণপশ্চিম, উত্তরপূর্ব১০৫.দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারন- উত্তর: (গ) সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও সততার অভাব১০৬.মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল? উত্তর: (খ) ১৮৬৭১০৭.‘কোভিড-১৯’-এর জন্য তৈরি টিকা কীভাবে কাজ করে? উত্তর: (ঘ) mRNA সরবরাহ করে যা হোস্ট কোষ গুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়১০৮.MRI কোনো নীতিতে কাজ করে? উত্তর: (গ) শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে১০৯.বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় ______ । উত্তর: (ক) যুক্তরাজ্যে১১০.সাধারণের দৃষ্টিতে কোনটি মূল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? উত্তর: (খ) নাগরিকের অংশগ্রহণ১১১.কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য? উত্তর: (খ) বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা১১২.বস্তুর ওজন পৃথিবীর কোন্ স্থানে সবচেয়ে বেশি? উত্তর: (ক) মেরু অঞ্চল১১৩.ক্লাউড কম্পিউটিং কোন পরিষেবা প্রদান করে? উত্তর: (খ) ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস।১১৪. ১১৪. What gender is the word 'monarch'? উত্তর: (ঘ) common১১৫.বাংলাদেশের উচ্চফলনশীল (উফশী) জাতের ধান ও গমের নাম যথাক্রমে-উত্তর: (গ) ব্রি-শাইল, বলাকা১১৬.কোনটি UNESCO 'Intangible Cultural Heritage'-এর অন্তর্ভুক্ত? উত্তর: (গ) বাউল গান ও (ঘ) জামদানি বয়ন শিল্প১১৭.একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে । আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি. গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে?উত্তর: (গ) ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে১১৮.What is the antonym of 'percipience'?উত্তর: (খ) dullness১১৯.Identify the sentence where 'up' functions as a noun. উত্তর: (খ) Business confidence is on the up.১২০.(x^2 - 2 +1/x^2)^7 এর বিস্তৃতিতে মধ্যপদ কততম পদটি? উত্তর: (গ) অষ্টম১২১.x^2 - (p+q)x + pq = 0 এর সমাধান সেট হবে : উত্তর: (ক) {p,q}১২২.Which one is a coordinating conjunction? উত্তর: (ঘ)১২৩.কোন্ গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? উত্তর: (ক) সারথী, নিরীহ, নীরোগ১২৪.Themes like racial prejudice, oppressive power dynamics, unbridgeable gulf between Eastern & Western cultures, etc. are best exemplified in- উত্তর: (ঘ) A Passage to India by EM Forster১২৫.‘রাজপথ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?উত্তর: (ঘ) পথের রাজা।১২৬.একটা 4-bit বাইনারি সিস্টেমে শূন্য এর 2's complement এর ডেসিম্যাল মান কত হবে? উত্তর: (খ) ০১২৭.A very large building in which aircraft are housed is called a/an-উত্তর: (ঘ) hangar১২৮.‘বিশ্ব বাণিজ্য সংস্থা’ প্রতিষ্ঠিত হয়েছিল ______ চুক্তির মাধ্যমে । উত্তর: (ঘ) মারাকেশ১২৯.বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস-এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর: (গ) ২ ডিসেম্বর ১৯৯৭১৩০.বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? উত্তর: (গ) ময়মনসিংহ
১৩১.কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই? উত্তর: (গ) ভাইরাস১৩২.১৩২. K এর কোন মানের জন্য 5x+4y-1=0 এবং 2x+ky-7=0 সরলরেখা দুটি সমান্তরাল হবে? উত্তর: (খ) 8/5১৩৩.মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন্ সংস্থার অংশ? উত্তর: (ক) বিশ্বব্যাংক গ্রুপ১৩৪.যদি 0 < x < 1 হয়, তবে নিচের কোনটি সবচেয়ে বড় হবে? উত্তর: (ঘ) x+1১৩৫.‘You will need a variety of skills, including leadership, endurance etc.’ In this sentence the word ‘including’ is a -উত্তর: (ঘ) preposition১৩৬.মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন্ দিকটিকে বেশি টেকসই করে তোলে? উত্তর: (গ) মানব সম্পদ উন্নয়ন১৩৭.A synonym of the word ‘crepuscular’ is- উত্তর: (ঘ) twilit১৩৮.২০২৩ সালের এপ্রিল থেকে কোন্ বিদ্রোহী আধা সামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত? উত্তর: (ঘ) র্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)১৩৯.বায়ুমণ্ডল ও মহাকাশের মধ্যবর্তী রেখাটির নাম কী? উত্তর: (গ) কারমান লাইন১৪০.এহসান টেবিলের ওপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্বদিকে করে রাখল । সে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাপটি ১৮০° ঘোরালো । এখন চায়ের কাপের হ্যান্ডেলটি থাকবে: উত্তর: (ক) পশ্চিম দিকে১৪১.ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে- উত্তর: (ক) রকি, ভিসুভিয়াস, ব্ল্যাক ফরেস্ট১৪২.১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি? উত্তর: (খ) অশনি সংকেত১৪৩.-1 + 1/2 - 1/4 + 1/8 - 1/16 + ... অসীম ধারাটির যোগফল হবে: উত্তর: (ক) -২/৩১৪৪.কোন বিষয়টি মুদ্রাপাচারের অন্তর্ভুক্ত নয়? উত্তর: (গ) আয়কর ফাঁকি দেয়া১৪৫.‘Let me not to the marriage of true minds/Admit impediments; love is not love/Which alters when it alteration finds’. Lines taken from a sonnet by ____. উত্তর: (গ) Shakespeare১৪৬.3 + 3/2 + 3/4 + ...... 3/64 ধারাটিতে মোট কতটি পদ আছে?উত্তর: (গ) 7১৪৭.The saying ‘Every cloud has its silver lining’ means: উত্তর: (গ) every difficult situation has a more hopeful aspect though not apparent at the beginning১৪৮.যদি x + 1/x = 0 হয়, তবে x + 1/x এর মান কত? উত্তর: (ঘ)১৪৯.Identify the incorrect spelling: উত্তর: (ক) diletante (সঠিক বানান dilettante)।১৫০.আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ______ অবস্থিত । উত্তর: (খ) আবিদজান১৫১.‘আকাশ ও পৃথিবীর অন্তরাল’-এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে? উত্তর: (খ) রোদসী১৫২.কোন কবি ‘মজলুম আদিব’ ছদ্মনামে কবিতা লিখতেন? উত্তর: (ঘ) শামসুর রাহমান১৫৩.‘বেতার, বিপত্নীক’-শব্দ দুটি কোন্ সমাসের উদাহরণ? উত্তর: (ক) নঞ তৎপুরুষ, বহুব্রীহি১৫৪.পরমাণু চুল্লীতে সচরাচর কোন্ জ্বালানী ব্যবহার করা হয়? উত্তর: (ক) ইউরেনিয়াম-২৩৫১৫৫.GHz কিসের একক? উত্তর: (খ) প্রসেসরের গতি১৫৬.কম্পিউটার সায়েন্সে (Trojan Horse) একটি- উত্তর: (ঘ) ম্যালওয়্যার১৫৭.২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে? উত্তর: (ঘ) ১ ও ২১৫৮.ডেটাবেস হল- উত্তর: (গ) তথ্যসমূহের সুসংগঠিত রূপ১৫৯.মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন্ দেশ ‘স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স’ চালু করেছে? উত্তর: (গ) মার্কিন যুক্তরাষ্ট্র১৬০. In Gulliver's Travels, which of these traits Swift does not show in his depiction of the land of the Lilliput? উত্তর: (গ) peace & wisdom১৬১.কোন বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে?উত্তর: (গ) আজ এমন ঘুম ঘুমিয়েছি!১৬২.সেট {2, 3, 4} এর প্রকৃত উপসেট কয়টি? উত্তর: (খ) ৭১৬৩.জলবায়ু কূটনীতিতে 'Common but Differentiated Responsibilities (CBDR)' নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল? উত্তর: (ক) রিও-ঘোষণা।১৬৪.মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে? উত্তর: (ক) ২৩টি১৬৫.Transmission Control Protocol (TCP) OSI রেফারেন্স মডেলের কোন্ লেয়ারের প্রোটোকল? উত্তর: (গ) ট্রান্সপোর্ট লেয়ার১৬৬.সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে _____ টি আসন প্রস্তাব করে। উত্তর: (ঘ) ১০০১৬৭.ABSCISSA শব্দটির বর্ণগুলিকে নিয়ে কত প্রকার বিন্যাস করা যায়? উত্তর: (গ) 3360১৬৮.আপনার পারসোনাল কম্পিউটারে (পিসি) কোন একটি প্রোগ্রাম এর কর্মদক্ষতা (performance) বৃদ্ধির জন্য কোন্ কাজটি করা সর্বোত্তম হবে বলে আপনি মনে করেন?উত্তর: (ক) প্রোগ্রামটির জন্য এমন একটা অ্যালগরিদম তৈরি করা যা Asymptotically faster১৬৯.আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? উত্তর: (গ) ৫টি১৭০.Identify the compound sentence: উত্তর: (গ) Do it or I shall fine you
১৭১.চীনের উদ্যোগে চালু করা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’(BRI)-এর প্রাথমিক লক্ষ্য কী? উত্তর: (ঘ) বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা১৭২.আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন্ সাইবার হুমকিটি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে? উত্তর: (গ) র্যানসমওয়্যার অ্যাটাক১৭৩.‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর: (ক) প্রতীচ্য১৭৪.The lines 'A Book of Verses underneath the Bough, / A Jug of Wine, a Loaf of Bread –and Thou / Beside me singing in the Wilderness...' are taken from a famous translation work by- উত্তর: (খ) Edward Fitzgerald১৭৫.কোনটি কম্বিনেশনাল লজিক সার্কিট নয়? উত্তর: (ক) রেজিস্টার১৭৬.কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? উত্তর: (ঘ) সেলুলোজ১৭৭.ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়? উত্তর: (গ) ২২১৭৮.স্বচ্ছতা কেন সু-শাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত ও স্বচ্ছ করে? উত্তর: (গ) এটি জনগণের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয়১৭৯.কোন্ বানানটি শুদ্ধ? উত্তর: (খ) কথোপকথন১৮০.একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে ১০ সে.মি. বেগে চলতে শুরু করল। ৪ সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? উত্তর: (গ) ৮০ সে.মি.১৮১.'The villagers believed that he was an honest leader.' Passive form of this sentence is: উত্তর: (ক) He was believed to be an honest leader১৮২.0.5 × 0.05 × 0.005 = ? উত্তর: (ঘ)১৮৩.লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন? উত্তর: (ক) ৪৪১৮৪.‘এপিকালচার’ কোন্ বিষয় নিয়ে আলোচনা করে? উত্তর: (খ) মৌমাছি এবং মধু১৮৫.পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক কে?উত্তর: (ঘ) ফকির গরীবুল্লাহ১৮৬.Which functions both as a transitive and an intransitive verb? উত্তর: (গ) break১৮৭.‘______ কনভেনশন’ বিপদজনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে। উত্তর: (গ) বাসেল১৮৮.কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে? উত্তর: (খ) নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস ও নীতি১৮৯.Which play is filled with nonsensical conversations, meaningless dialogues, and characters who often become forgetful? উত্তর: (গ) Waiting for Godot১৯০.মোবাইল ফোন অপারেটররা কোন অ্যালগরিদম ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে? উত্তর: (খ) Triangulation১৯১.পারস্য উপসাগর থেকে জ্বালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ‘_______ ডকট্রিন’ অনুসরণ করে? উত্তর: (ঘ) কার্টার১৯২.An element required in a paragraph for smooth flow of ideas is called a- উত্তর: (ক) transition sentence১৯৩.একটি NPN ট্রানজিস্টরে, প্রধান চার্জ বাহক হলো- উত্তর: (খ) ইলেকট্রন১৯৪.HTTPS কোন বৈশিষ্ট্য HTTP-এর সাথে যোগ করে? উত্তর: (ক) Security১৯৫.বাংলাদেশের সংবিধান কার্যকর হয়- উত্তর: (খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২১৯৬.OCR _____ থেকে _____ এ রূপান্তরের জন্য ব্যবহার করা হয়। উত্তর: (খ) ইমেজ হতে টেক্সট১৯৭.স্মার্টফোনে GPS ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন? উত্তর: (ঘ) Satellite Signal১৯৮.‘Poetry is the spontaneous overflow of powerful feeling: it takes its origin from emotion recollected in tranquility’ is a statement ascribed to- উত্তর: (খ) William Wordsworth১৯৯.বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে? উত্তর: (ক) প্রধান বিচারপতি২০০.ঘূর্ণিঝড় ‘সিডর’ ও ‘আইলা’ বাংলাদেশে আঘাত হানে _______ এবং _______ সালে । উত্তর: (গ) ২০০৭, ২০০৯
(বি. দ্র: কিছু প্রশ্নের উত্তর হয়তো সঠিক নেই। আমরা চেষ্টা করেছি সঠিক করতে।)






