বাংলাদেশ ব্যাংক প্রধান অর্থনীতিবিদ পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে একজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।
পদের নাম: প্রধান অর্থনীতিবিদ। পদসংখ্যা: ১।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। প্রয়োগমূলক সামষ্টিক অর্থনীতিবিদ হিসেবে কমপক্ষে ১৫ বছরের কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বহুপক্ষীয় বা উন্নয়ন ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক অথবা এ ধরনের প্রতিষ্ঠানে সামষ্টিক অর্থনীতি ও আর্থিক বিশ্লেষণ এবং নীতি প্রণয়নে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: বাজারভিত্তিক প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
নিয়োগের মেয়াদ: ৩ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ দুই পৃষ্ঠার একটি কভার লেটার এবং শিক্ষাগত যোগ্যতা, কর্ম-অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট দক্ষতার বিস্তারিত উল্লেখ করে সিভি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), মানবসম্পদ বিভাগ-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০। ই-মেইলেও আবেদন করা যাবে: [email protected]
আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।