জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশ বাহিনীর কার্যকারিতা বৃদ্ধি করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকার এই সংক্রান্ত নতুন আইনের গেজেট প্রকাশ করেছে।
গেজেটে উল্লেখ করা হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং পুলিশ বাহিনীকে সহায়তা প্রদানের লক্ষ্যে একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট থাকা অপরিহার্য। একই সঙ্গে, এই ধরনের বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করাও সমানভাবে জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
মূলত এই প্রয়োজনীয়তাগুলো বিবেচনা করেই বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন এই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন আইন প্রণয়ন করা হয়েছে।