২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া দাখিল ও এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১৩টি বিষয়ে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়গুলো হলো: বাংলা ২য় পত্র (কোড ১০২), ইংরেজি ১ম পত্র (কোড ১০৭), ইংরেজি ২য় পত্র (কোড ১০৮), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (কোড ১৫৪), গণিত (কোড ১০৯), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (কোড ১৫০), পদার্থবিজ্ঞান (কোড ১৩৬), রসায়ন (কোড ১৩৭), জীববিজ্ঞান (কোড ১৩৮), উচ্চতর গণিত (কোড ১২৬), পৌরনীতি ও নাগরিকতা (কোড ১৪০), কৃষিশিক্ষা (কোড ১৩৪) এবং গার্হস্থ্যবিজ্ঞান (কোড ১৫১)।
অন্যদিকে, বাংলা ১ম পত্রের বিষয় কোড ১০১ হলেও এসএসসি ও দাখিল স্তরের সিলেবাসের পার্থক্যের কারণে ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এ বিষয়ে পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। আর অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয় কোড বহাল থাকবে এবং আগের বছরের মতো তাদের জন্যও পৃথক প্রশ্নপত্র দেওয়া হবে।