মা ইলিশের প্রজনন প্রক্রিয়া নিরাপদ রাখতে আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোট ২২ দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আজ বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ে ইলিশ আহরণের পাশাপাশি মাছ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত এবং বিনিময় করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

প্রতিবছরের ন্যায় এবারও ইলিশের প্রজনন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই পদক্ষেপ গ্রহণ করেছে।