স্মার্ট ব্যাংকিং, ডিজিটাল রূপান্তর এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা বিস্তারে কৌশলগত অংশীদারত্বের উদ্যোগ নিয়েছে এনসিসি ব্যাংক ও গ্রামীণফোন (জিপি)। দেশে ক্যাশলেস অর্থনীতির গতি বাড়ানো এবং ডিজিটাল লেনদেন সহজ করার লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করবে।
এনসিসি ব্যাংকের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
উক্ত বৈঠকে এনসিসি ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং আইসিটি প্রধান মো. সাজ্জাদুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে, গ্রামীণফোনের হেড অব লার্জ অ্যাকাউন্টস এম শাওন আজাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেন।