বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-২০ সংস্করণের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন নিগার সুলতানা। জাপান থেকে খুদেবার্তায় মুক্তকণ্ঠকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, "এরমধ্যেই বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।"
নিগারের এই পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "তিনি এ নিয়ে কিছুই জানেন না।"