সারাদেশে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। এই পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে।

শিক্ষাবোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার কেন্দ্র তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে ২২ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আকারে জানাতে হবে।

পরীক্ষার সূচি অনুযায়ী, প্রথম দিন ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং শেষ দিন ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়সীমায় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।