ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ছবি সরিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবার সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবিগুলো ভাঙচুর ও ছিঁড়ে ফেলা হয়।
এই ঘটনার প্রতিবাদে ছাত্র ফেডারেশনের সদস্যরা সংগ্রহশালায় গোলাম আযমকে জুতাপেটার ছবি টাঙিয়ে দেয়। সংগ্রহশালা সংস্কারের বিষয়ে ফাতিমা তাসনিম জুমা জানান, ৫ আগস্টের পর "ফ্যাসিবাদের সব আইকনের" ছবি সরিয়ে ফেলা হয়েছে। তাঁর দাবি, নতুন এই সংগ্রহশালায় ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রতিফলন ঘটানো হয়েছে।