অভিনেত্রী মৌসুমী হামিদ শীঘ্রই মাতৃত্বের আনন্দ উপভোগ করবেন। নতুন এই অধ্যায়কে কেন্দ্র করে তিনি সম্প্রতি নিজ বাসায় একটি বেবি শাওয়ার আয়োজন করেন। এই অনুষ্ঠানে তার সহকর্মী ও কাছের মানুষরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে প্রিয়জনদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠেন অভিনেত্রী। বেবি শাওয়ারের সেই বিশেষ মুহূর্তের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।