গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শৈলেন্দ্রনাথ বাইন শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিতে না পারায় স্বেচ্ছায় তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে শৈলেন্দ্রনাথ বাইন উল্লেখ করেন, তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। সরকারের সময় তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হচ্ছে। ফলে সংগঠনের কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

বর্তমান পরিস্থিতিতে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকা সম্ভব নয় উল্লেখ করে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পদত্যাগের ঘোষণা দিয়ে শৈলেন্দ্রনাথ বাইন এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পদত্যাগপত্রে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।