বিএনপি ছাত্রশাখা বাংলাদেশ ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়টি এখনও স্থির হয়নি। দায়িত্ব ত্যাগের প্রস্তুতি নিয়েছিলেন বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বিদায়ী বার্তাও দিয়েছিলেন। সম্ভাব্য নতুন নেতৃত্বের নাম পৌঁছেছিল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। তাঁর সঙ্গে বর্তমান দুই শীর্ষ নেতার দেখা করার পরপরই নতুন কমিটি ঘোষণার কথা ছিল; কিন্তু এরপর প্রায় এক মাস পেরিয়ে গেলেও ঘোষণা আসেনি।

ছাত্রদলসহ সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়াতে নেতৃত্ব নির্বাচন নিয়ে নতুন করে বিবেচনা শুরু হয়েছে।