ব্যাংক এশিয়া পিএলসি চট্টগ্রাম অঞ্চলের জন্য ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (আপ টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার–এসইও)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদটির চাকরির ধরন ফুলটাইম (অফিস) এবং কর্মস্থল চট্টগ্রাম। আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রাসঙ্গিক পেশাগত সনদ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ব্যাংকিং খাতে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা আবশ্যক।

অন্যান্য যোগ্যতার মধ্যে করপোরেট ব্যাংকিং, ক্যাশ ইনসেনটিভ, আর্থিক ব্যবস্থাপনা, লিগ্যাল কমপ্লায়েন্স, নথিপত্র ব্যবস্থাপনা ও অডিট বিষয়ে জ্ঞান থাকা জরুরি। করপোরেট গ্রাহকদের দৈনন্দিন অনুরোধ পরিচালনা করা এবং রিলেশনশিপ ম্যানেজার (আরএম) ও ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা দায়িত্বের মধ্যে পড়বে। এ ছাড়া ক্রেডিট আবেদন, আর্থিক তথ্য, সুবিধাসংক্রান্ত নথিপত্র, নবায়ন ও অর্থ ছাড়ের প্রয়োজনীয় বিষয় প্রস্তুত করতে হবে। ডকুমেন্টেশন ও কমপ্লায়েন্স হালনাগাদ রাখা নিশ্চিত করা, অর্থ পরিশোধ, বকেয়া, ঋণসীমা, জামানত ও অন্যান্য ঝুঁকি সূচক নজরদারিতে রাখা, ক্যাশ ফ্লো, রেশিও ও ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করা—সবই এই পদের আওতাভুক্ত। ট্রেড ফাইন্যান্স, অপারেশনস, কমপ্লায়েন্স, লিগ্যাল, ট্রেজারি ও ক্রেডিট টিমের সঙ্গে সমন্বয় করে অনুমোদিত লেনদেন সম্পাদন করতে হবে। অডিট, কমপ্লায়েন্স ও ক্রেডিট রিস্ক টিমের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন সংরক্ষণও করতে হবে।

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করতে পারবেন। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করে। শুধু বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬।