দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ১ হাজার ১৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯১৯ জন।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৫৫ জন।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক দিনে তিনজনের মৃত্যু হয়। একই সময়ে মোট ১ হাজার ১২ জন নতুন হামে আক্রান্ত হয়।