এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সিএমএসএমই খাতে বরাদ্দকৃত ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃ অর্থায়ন তহবিল থেকে উদ্যোক্তাদের কাছে ঋণ বিতরণ করা হবে। প্রতিষ্ঠানগুলো স্বল্প সুদে ও সহজ শর্তে ৯ শতাংশ হারে ঋণ পাবে বলে লক্ষ্য রাখা হয়েছে।

গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রিয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনআরবি ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে।