ঢাকার ফুটপাত থেকে শুরু করে অভিজাত এলাকার ফলের দোকান—সব জায়গাতেই এখন কাটিমন আমের প্রাধান্য। অসময়ে উৎপাদিত হওয়ায় এর দাম কিছুটা বেশি হলেও তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে নয়। আকার ও মানভেদে প্রতি কেজি কাটিমন আম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২৮০ টাকায়।
কাটিমন আমের এই দ্রুত বিস্তারকে কেন্দ্র করে জনমধ্যে বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হচ্ছে। বিশেষ করে, সময়ের সাথে সাথে এটি কি একটি আগ্রাসী প্রজাতি হিসেবে রূপ নেবে, সে বিষয়ে মানুষের মধ্যে উদ্বেগ ও সন্দেহ দেখা দিয়েছে।