১৯৪৮ সালের ৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত উত্তর কোরিয়া আজ ৭৮ বছরে পদার্পণ করেছে। যুদ্ধ, দুর্ভিক্ষ এবং কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্য দিয়েও কিম পরিবারের তিন প্রজন্ম—কিম ইল-সুং, কিম জং-ইল এবং বর্তমান নেতা কিম জং-উন—দেশটিতে শাসন ব্যবস্থা বজায় রেখেছে। কেন্দ্রীভূত ক্ষমতা, পারমাণবিক অস্ত্রের বিকাশ, রাষ্ট্রীয় কঠোর নিয়ন্ত্রণ এবং চীন ও রাশিয়ার কৌশলগত সহায়তা এই শাসনব্যবস্থার টিকে থাকার মূল ভিত্তি হিসেবে কাজ করছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও জোরদার হয়েছে। ইয়ংবিয়নে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ইঙ্গিত পাওয়া গেছে, যা কিম শাসনকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশটির সামরিক ও পারমাণবিক ক্ষমতা বৃদ্ধির দিকে ঠেলছে।