টাঙ্গাইলের বাসাইল উপজেলায় হানিফ খান নামে এক সাময়িক বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হানিফ খান হাবলা উত্তর পাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "তাকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়। চিকিৎসক পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"