বিশ্বের শীর্ষ ফুটবল পুরস্কার ব্যালন ডি'অর ২০২৬-এর মনোনয়ন তালিকা প্রকাশ পেয়েছে। বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের ধাপে সবার আগে ঘোষণা করা হয়েছে সেরা ক্লাবের নাম। পুরুষ ও নারী বিভাগে পাঁচটি করে ক্লাবের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুরুষ বিভাগে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোডো/গ্লিমট, ফ্ল্যামেঙ্গো এবং পিএসজি মনোনীত হয়েছে। অন্যদিকে, নারী বিভাগের জন্য বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি এবং অলিম্পিক লিওঁ-কে মনোনয়ন দেওয়া হয়েছে।