ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি ও ছাত্রনেতা মেঘমল্লার বসু দ্বিতীয়বারের মতো আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের গেইটের কাছে তাকে উদ্ধার করা হয়। ঘটনার সূত্রপাত হয় ফেসবুকে একটি অস্বাভাবিক নোট শেয়ার করার পর, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সন্দেহের জন্ম দেয়।

উদ্ধারের পর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতা নিশ্চিত করেছেন যে, হাসপাতালে তার পাকস্থলী ওয়াশ করা হয়েছে। তবে বর্তমানে তিনি কোন হাসপাতালে বা কোথায় চিকিৎসাধীন আছেন, তা জানতে চাইলে সংশ্লিষ্ট নেতারা কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

এদিকে, এটি মেঘমল্লার বসুর দ্বিতীয় আত্মহত্যার চেষ্টা। এর আগেও তিনি একই ধরনের চেষ্টা চালিয়েছিলেন, যা সময়মতো উদ্ধারের পর তিনি বেঁচে গিয়েছিলেন বলে জানা যায়.