বেসরকারি ব্যাংকগুলোতে এন্ট্রি পদে নতুন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা অবাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করে স্পষ্ট করেছে, পরীক্ষা ছাড়া কেউ এন্ট্রি লেভেল পদে যুক্ত হতে পারবেন না।
নিয়োগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্মীর শিক্ষাগত ও অন্যান্য সনদ যাচাই বাধ্যতামূলক করা হবে। জাল সনদ ধরা পড়লে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও প্রজ্ঞাপনে রয়েছে।
চলমান কর্মীদের সনদ যাচাই কার্যক্রম আগামী ২০২৭ সালের মধ্যে সম্পন্ন করতে হবে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) আজ সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।