আজ ৭ সেপ্টেম্বর। ইতিহাসের পাতায় এই দিনটি নানা ঘটনা, জন্ম ও মৃত্যুর জন্য স্মরণীয়। এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।

ঘটনাবলি: ১৮১২ সালে নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে। ১৮২২ সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৮৬০ সালে লেক মিশিগানে বাষ্পচালিত জাহাজ লেডি এলগিন ডুবে যায়; এ দুর্ঘটনায় ৪০০ যাত্রীর প্রাণহানি ঘটে। ১৯০৪ সালে দলাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়। ১৯১১ সালে ফ্রান্সের লুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলম এপোলিনেয়ার গ্রেপ্তার হন। ১৯৩১ সালে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

জন্ম: ১৫৩৩ সালে ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ জন্মগ্রহণ করেন। ১৮২৬ সালে বিশিষ্ট চিন্তাবিদ ও সমাজসেবক রাজনারায়ণ বসু জন্মগ্রহণ করেন। ১৮৭০ সালে রুশ কথাসাহিত্যিক আলেকসান্দর কুপ্রিন ও মার্কিন ক্রীড়াবিদ টমাস কার্টিস জন্মগ্রহণ করেন। ১৮৭৭ সালে আইরিশ বেসবল প্লেয়ার মাইক নিল জন্মগ্রহণ করেন। ১৮৯২ সালে অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ এরিক হ্যারিসন জন্মগ্রহণ করেন। ১৯১৭ সালে নোবেলজয়ী (১৯৭৫) অস্ট্রেলীয় জৈবরসায়নবিদ জন কর্নফোর্থ জন্মগ্রহণ করেন। ১৯২০ সালে ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৯২৭ সালে ইংরেজি লেখক ও চিত্রকর এরিক হিল জন্মগ্রহণ করেন। ১৯৩৪ সালে খ্যাতনামা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে ফরাসি ফুটবলার মার্সেল দেসায়ি জন্মগ্রহণ করেন।

মৃত্যু: ১৯০৭ সালে প্রথম সাহিত্যে নোবেলজয়ী ফরাসি কবি সুলি প্রুদহোম মৃত্যুবরণ করেন। ১৯১০ সালে ইংরেজি চিত্রশিল্পী উইলিয়াম হলমেন হান্ট মৃত্যুবরণ করেন। ১৯৪৯ সালে মেক্সিকান চিত্রশিল্পী হোস ওরোস্কো মৃত্যুবরণ করেন। ১৯৭৬ সালে বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষ মৃত্যুবরণ করেন। ১৯৯৭ সালে জায়ারের একনায়ক মবুতু সেসে সেকো মৃত্যুবরণ করেন। ২০১০ সালে মার্কিন লেখক বারবারা হল্যান্ড মৃত্যুবরণ করেন। ২০১২ সালে পাকিস্তানি ফুটবলার আবদুল গাফুর মৃত্যুবরণ করেন।