দেশে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর হার ক্রমাগত বাড়ছে। প্রতিদিন নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। মে মাসে যে হারে সংক্রমণ হয়েছিল, জুনে তা তিন গুণ ছাড়িয়ে গেছে। জুলাই মাসেও জুনের তুলনায় প্রায় তিন গুণ রোগী শনাক্ত হয়। এই সময়ে মৃত্যুর হারও প্রায় তিন গুণ বেড়েছে। আগস্ট মাসে সংক্রমণের হার আগের মাসের তুলনায় দ্বিগুণের বেশি হলে মৃত্যুর সংখ্যাও তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত (১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর) মোট ৪০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়কালের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত তিন বছরে এটিই সর্বোচ্চ সংক্রমণের পরিসংখ্যান।