বাংলাদেশের সাহিত্যজগতে রওশন রুবীর নতুন কবিতা ‘শূন্যতার গভীরে তাকাও’ যোগ হয়েছে। এই রচনায় কবি নিজের অন্তরের গভীরে তাকিয়ে আত্মপরিচয়, হারানো স্বপ্ন ও পুনর্জন্মের বিষয়গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। নিচে কবিতাটির সম্পূর্ণ পাঠ দেওয়া হলো:
“আমার ভিতরে যে মানুষটি বেঁচে আছেসে কোনো আয়নায় ধরা পড়ে না।তার কপালে লেখা আছে অসংখ্যঅসমাপ্ত ঋতুর নাম,আর দুই হাতে বহন করেভেঙে যাওয়া স্বপ্নের অদৃশ্য ফলক।আমি প্রতিবার ভালোবাসতে গিয়েএকটি নতুন মহাদেশ হারিয়েছি।তবু পৃথিবী আমাকে পরাজিত বলেনি,বলেছে, অতিরিক্ত অনুভব করার অপরাধেআমি নিজেকেই নির্বাসন দিয়েছি।যদি কখনো আমার দিকে তাকাও,চোখে চোখ রেখো না,আমার অবধারিত শূন্যতার গভীরে তাকিয়ো,সেখানে এখনো একটি অবিনশ্বর আগুননিজের ছাই থেকেই জন্ম নেওয়ার অপেক্ষায়।”
কবিতাটির ভাষা ও ছন্দ পাঠকের মধ্যে গভীর চিন্তার জাগরণ ঘটায়। এটি সাম্প্রতিক সময়ে বাংলা কাব্যধারায় একটি স্বতন্ত্র স্থান দখল করেছে বলে সাহিত্যিক মহলে আলোচিত হচ্ছে।