চীনের জিয়াংসি প্রদেশে আজ শনিবার ভোরে ভূমিধসে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
টাইফুন সাউডেলের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টির কারণে স্থানীয় সময় ভোর চারটার দিকে জিয়াংসির সুইচুয়ান কাউন্টির গাওপিং শহরে এ ভূমিধসের ঘটনা ঘটে। কাউন্টি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এতে ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, একই শহরে ভূমিধসের পর ১০ জনের বেশি মানুষ আটকা পড়েছেন।