বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ও গবেষক অধ্যাপক নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী দীপা ইসলাম, কন্যা নবনীতা ইসলাম ও নাতি অরিক শাহরিয়ারকে রেখে যান। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) প্যাট্রিস লুমুম্বা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জনকারী এই বিশিষ্ট শিক্ষক জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষাদান, গবেষণা ও প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থী গড়ার কার্যক্রমে উৎসর্গ করেছিলেন।