বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ও জাতীয়তাবাদী ঐক্য পরিষদ নির্বাচন কার্যক্রম নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করেছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীনচৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই গঠনের বিষয়টি জানিয়েছে দলটি।
কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে। এ ছাড়াও কমিটিতে আরও সাতজন সদস্য আছেন। তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।