যুক্তরাষ্ট্রের দুইবারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ আশার কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিক রহমান রুমি এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে ট্রাম্প জানান, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এ ছাড়া তিনি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি আশ্বস্ত করে বলেন, "বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।" একই সঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা সব সময় মনে রাখবেন বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।