টয়োটা বাংলাদেশ লিমিটেড তার ব্র্যান্ডের ট্রেডমার্ক, লোগো ও অন্যান্য সম্পদ ব্যবহারের ক্ষেত্রে পূর্বানুমোদন বাধ্যতামূলক ঘোষণা করেছে। সংস্থাটির একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টয়োটার নাম ও লোগো একটি নিবন্ধিত ট্রেডমার্ক। বিজ্ঞাপন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, প্রিন্টেড সামগ্রী, সাইনেজ এবং মার্চেন্ডাইজসহ যেকোনো মাধ্যমে এই ব্র্যান্ড উপকরণ ব্যবহারের আগে টয়োটা বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে লিখিত অনুমোদন নেওয়া অপরিহার্য।

প্রতিষ্ঠানটি স্পষ্ট করে দিয়েছে যে, অনুমোদনবিহীনভাবে ট্রেডমার্ক বা ব্র্যান্ড আইটেম ব্যবহার করলে ব্র্যান্ডের প্রতিনিধিত্ব ও বাজারে পরিচিতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ফলে ব্র্যান্ড সম্পদ ব্যবহারের সময় নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া মেনে চলা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

টয়োটা ব্র্যান্ডের সুনাম, স্বকীয়তা ও যথাযথ উপস্থাপন বজায় রাখতে গ্রাহক, ব্যবসায়িক অংশীদার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে কোম্পানিটি। ব্র্যান্ড ব্যবহারের অনুমতি সংক্রান্ত যেকোনো তথ্য বা বিস্তারিত জানতে টয়োটা বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিভাগের সাথে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।