সৌদি আরবের তায়েফ শহরে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। মৃতের নাম মো. কামরুল জামান। গতকাল রোববার ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, হত্যার ঠিক আগেই কামরুল তার স্ত্রী হালিমা বেগমের সাথে মুঠোফোনে কথা বলছিলেন। ওই সময় তাকে গুলি করে হত্যা করা হয়। ফোনের অপর প্রান্ত থেকে স্ত্রী সর্বশেষ স্বামীর ‘মা গো, মা গো’ চিৎকার শুনতে পান। এরপরই কল কেটে যায়।