জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর এই ফলাফল ঘোষণা করা হলো। পরীক্ষায় ৮৮১টি কলেজের ৩১টি বিষয়ে মোট ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন শিক্ষার্থী অংশ নেন। পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া প্রকাশিত ফলাফলে কোনো অসংগতি বা ভুলত্রুটি থাকলে তা সংশোধন বা সম্পূর্ণ বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রয়েছে।