ঢাকায় মার্কিন দূতাবাসে গণঅধিকার পরিষদ ও মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক, গণতন্ত্র শক্তিশালীকরণ, মানবাধিকার ও সুশাসন, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশে নতুন মার্কিন বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মার্কিন দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি জেমস স্টুয়ার্টের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। অপরদিকে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন ও সহসভাপতি আরিফুর রহমান।