দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘অ্যানিমেল হেলথ ডিভিশন’-এর জন্য ‘টেকনিক্যাল সার্ভিসেস অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দেখে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।
.প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
পদের নাম: টেকনিক্যাল সার্ভিসেস অফিসার।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
.অদৃশ্য কারণে আটকে আছে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতি .শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। তবে মাধ্যমিক (এসএসসি) পর্যায় পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
প্রধান দায়িত্বগুলো
পশুচিকিৎসক ও খামারিদের কাছে বৈজ্ঞানিক তথ্য ও পণ্যের পরিচিতি পৌঁছে দেওয়া। প্রেসক্রিপশন জেনারেট করার মাধ্যমে নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখা।
.আকর্ষণীয় বেতন ছাড়াও মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ, উৎসব বোনাস, প্রফিট বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, বিদেশে ভ্রমণের সুযোগ, গ্রুপ ইনস্যুরেন্স, যাতায়াত ও দৈনন্দিন ভাতা (TA & DA) এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুবিধা রয়েছে।
.আগামী এক দশকে দ্রুত বাড়বে যে ১০ চাকরির চাহিদা.আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার নির্ধারিত সময়সূচি, স্থানসহ বিস্তারিত বিবরণ জানতে সাক্ষাৎকারের সময়সূচি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৬।