আগামী এক দশকে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা চাকরিগুলোর বেশির ভাগই স্বাস্থ্যসেবা খাতের। যুক্তরাষ্ট্রের দেশটির শ্রম বিভাগের এক রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে দ্রুততম প্রবৃদ্ধি দেখা যাবে এমন ১০টি চাকরির মধ্যে ছয়টিই স্বাস্থ্যসেবা-সম্পর্কিত।
.১. নার্স প্র্যাকটিশনার
২০২৫–৩৫ প্রবৃদ্ধি: ৪১ শতাংশ
নতুন চাকরি: ১ লাখ ৩৭ হাজার ৮০০
গড় বার্ষিক বেতন: ১ লাখ ৩২ হাজার ৩০০ ডলার (প্রায় ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৬০০ টাকা)।
২. সোলার ফটোভোলটাইক ইনস্টলার
প্রবৃদ্ধি: ৩৬.৫ শতাংশ
নতুন চাকরি: ১১ হাজার ৩০০
গড় বার্ষিক বেতন: ৫৩ হাজার ১৪০ ডলার (প্রায় ৬৪ লাখ ৮২ হাজার ৮০৮ টাকা)।
.পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি ইন্টারভিউতে চাকরি.৩. ডেটা সায়েন্টিস্ট
প্রবৃদ্ধি: ৩৪.৬ শতাংশ
নতুন চাকরি: ৯৫ হাজার ৪০০
গড় বার্ষিক বেতন: ১ লাখ ২০ হাজার ২৩০ ডলার (প্রায় ১ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ৬০ টাকা)
৪. উইন্ড টারবাইন সার্ভিস টেকনিশিয়ান
প্রবৃদ্ধি: ২৯.৫ শতাংশ
নতুন চাকরি: ৩ হাজার ৫০০
গড় বার্ষিক বেতন: ৬৪ হাজার ১২০ ডলার (প্রায় ৭৮ লাখ ২২ হাজার ৬৪০ টাকা)।
৫. মেডিকেল ও হেলথ সার্ভিসেস ম্যানেজার
প্রবৃদ্ধি: ২৪.২ শতাংশ
নতুন চাকরি: ১ লাখ ৫৫ হাজার ১০০
গড় বার্ষিক বেতন: ১ লাখ ২৩ হাজার ৮৬০ ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ১০ হাজার ৯২০ টাকা)।
.আগামী এক দশকে দ্রুততর বাড়তে থাকা ১০টি চাকরির মধ্যে ছয়টিই স্বাস্থ্যসেবা খাতের। এগুলোর মধ্যে নার্স প্র্যাকটিশনার শীর্ষে রয়েছে।.
৬. ফিজিক্যাল থেরাপিস্ট অ্যাসিস্ট্যান্ট
প্রবৃদ্ধি: ২৩ শতাংশ
নতুন চাকরি: ২৬ হাজার ২০০
গড় বার্ষিক বেতন: ৬৮ হাজার ৩৮০ ডলার (প্রায় ৮৩ লাখ ৪২ হাজার ৩৬০ টাকা)।
.অদৃশ্য কারণে আটকে আছে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতি .৭. সাইকিয়াট্রিক টেকনিশিয়ান
প্রবৃদ্ধি: ২২.৩ শতাংশ
নতুন চাকরি: ৩৬ হাজার
গড় বার্ষিক বেতন: ৪৫ হাজার ১৩০ ডলার (প্রায় ৫৫ লাখ ৬ হাজার ৮৬০ টাকা)।
৮. কম্পিউটার ও ইনফরমেশন রিসার্চ সায়েন্টিস্ট
প্রবৃদ্ধি: ২১.৮ শতাংশ
নতুন চাকরি: ৮ হাজার ৪০০
গড় বার্ষিক বেতন: ১ লাখ ৪০ হাজার ৩০০ ডলার (প্রায় ১ কোটি ৭১ লাখ ১৬ হাজার ৬০০ টাকা)।
.যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেলোশিপ, বছরে ৯৮ হাজার ডলার.৯. অকুপেশনাল থেরাপি অ্যাসিস্ট্যান্ট
প্রবৃদ্ধি: ২১.৫ শতাংশ
নতুন চাকরি: ১১ হাজার ২০০
গড় বার্ষিক বেতন: ৭২ হাজার ৩০০ ডলার (প্রায় ৮৮ লাখ ২০ হাজার ৬০০ টাকা)।
১০. অপথ্যালমিক মেডিকেল টেকনিশিয়ান
প্রবৃদ্ধি: ২১.৪ শতাংশ
নতুন চাকরি: ১৫ হাজার ৫০০
গড় বার্ষিক বেতন: ৪৫ হাজার ৫৭০ ডলার (প্রায় ৫৫ লাখ ৫৯ হাজার ৫৪০ টাকা)।
তালিকাটি দেখাচ্ছে, আগামী দিনের চাকরির বাজারে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর পেশার চাহিদাই বাড়বে না; স্বাস্থ্যসেবা, পরিচর্যা, নবায়নযোগ্য জ্বালানি এবং বিশেষায়িত কারিগরি দক্ষতার চাকরিও দ্রুত সম্প্রসারিত হতে পারে।