রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয়ে এক বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। বৈঠকে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পে আগামী ৪ মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এক্সপ্রেসওয়ে-ফ্লাইওভারে ইটিসি সিস্টেম ও অ্যাপ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যাত্রাবাড়ীর যানজট নিরসনে বুয়েটকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা
৩০ আগস্ট, ২০২৬ এ ১০:৩৫ পূর্বাহ্ণ